পবিত্র মক্কা মুকাররমায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন (৩০ পারা) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বিশ্বসেরা সম্মাননা সনদ ও পুরস্কার লাভ করায় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার মেধাবী ছাত্রী মুসফিরা বিনতে মাহমুদ-কে হৃদয়ছোঁয়া অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন তা'মীরুল মিল্লাত ট্রাস্ট গভর্নিং, অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী সহ মিল্লাত পরিবার।

পবিত্র কুরআনের আলোয় আলোকিত এই অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য গর্ব, আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

আল্লাহ তাআলা তার ইলম, আমল ও মর্যাদা আরও বৃদ্ধি করুন এবং বিশ্বজুড়ে কুরআনের খেদমত করার তাওফিক দান করুন। আমিন।