আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সরকারের মন্ত্রীবৃন্দ, সাবেক মন্ত্রীগণ, সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন সেক্টরের বুদ্ধিজীবী ও স্কলাররাও আলোচনায় যুক্ত হয়ে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজস্ব ব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। বিশেষ করে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও জনবান্ধব বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের জন্য সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রাক-বাজেট এই আলোচনা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।