ড. খলিলুর রহমান মাদানী

তালাকে রজয়ীতে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী

প্রশ্ন                                                                                                         

এক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করেছেন। তার স্ত্রীর ইদ্দত চলছে। এখন আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। এ ক্ষেত্রে তার করণীয় কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তালাকে রজয়ী প্রদান করার পর স্বামী যদি ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তাহলে তার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে দুজন পুরুষ কিংবা একজন পুরুষ ও দুই জন নারীকে সাক্ষী রেখে স্বামী তার স্ত্রীকে বলবে: ‘আমি তোমাকে পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করলাম’ অথবা বলবে: ‘আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম’।

অবশ্য এ ক্ষেত্রে সাক্ষী রাখাটা জরুরি নয়। তবে সাক্ষী রেখে দেওয়া ভালো, যেন পরবর্তীতে স্ত্রী তা অস্বীকার করতে না পারে কিংবা তালাক দেওয়ার পরও স্বামী-স্ত্রী একসাথে বসবাসের কারণে অন্যান্য মানুষ মন্দ ধারণা করতে না পারে।

স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার উপরিউক্ত পদ্ধতির সাথে সাথে আরেকটি পদ্ধতি হল স্ত্রীর সাথে স্বামী-স্ত্রীসুলভ আচরণ করে ফেলা। ইদ্দতরত অবস্থায় স্ত্রীর সাথে এমন কোন আচরণ করলেও স্ত্রী আবার স্বামীর অধীনে চলে আসবে এবং তাদের মাঝে পূর্বের মতো বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়ে যাবে।

আলহিদায়াহ ২/৭, আলইনায়াহ ৫/৩৯৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم