ড. খলিলুর রহমান মাদানী

সন্তানকে দ্বীনমুখী করতে কী কী পদক্ষেপ নিবেন

প্রশ্ন                                                                                                         

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলে স্কুলে পড়ে। তাকে দ্বীনমুখী করার জন্য আমরা কী করতে পারি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ওয়ালাইকুমুস সালাম। সন্তানকে দ্বীনমুখী করার জন্য তাকে দ্বীনি পরিবেশে রাখতে হবে। আলিম ও নেককার লোকদের সাহচর্যে নিয়ে যেতে হবে। ইসলামি বইপত্র অধ্যয়নে উৎসাহিত করতে হবে। আল্লাহর কাছে দোয়া ও রোনাজারি অব্যাহত রাখতে হবে। সর্বোপরি নিজেকে সন্তানের সামনে আদর্শ হিসেবে উপস্থাপিত হওয়ার যোগ্য হতে হবে।

মনে রাখতে হবে, প্রতিটি সন্তান পিতা-মাতার কাছে আমানত। সন্তান পিতামাতার জন্য পরীক্ষা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ

‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ।’ [সূরা তাহাবুন, আয়াত: ১৫]

যদি সন্তানকে সৎ পথে পরিচালিত করা যায় তাহলে এর ফলাফল পিতামাতাই ভোগ করবে। আর যদি পিতামাতার অবহেলা ও অসতর্কতার কারণে সন্তান অসৎ পথে পরিচালিত হয় তাহলে তার দায়ভারও পিতামাতাকে বহন করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم