ড. খলিলুর রহমান মাদানী

যৌথ জাল দিয়ে শিকার করা মাছের বণ্টন পদ্ধতি কী হবে

প্রশ্ন                                                                                                         

আমরা দুই বন্ধু মিলে চুক্তি করেছি যে, আমরা অর্ধেক অর্ধেক টাকা দিয়ে একটি জাল ক্রয় করব। অতঃপর যে-ই মাছ শিকার করুক শিকারকৃত মাছগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। এভাবে চুক্তি করা জায়েয হয়েছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে জাল কেনার চুক্তিটি সহিহ হয়েছে। কিন্তু শিকারকৃত মাছ বণ্টনের চুক্তিটি সহিহ হয়নি।

এ ক্ষেত্রে এভাবে চুক্তি করতে হবে, যে মাছ শিকার করবে সে-ই সকল মাছ নিবে। আর অপরজনকে তার জালের অংশের ভাড়া প্রদান করবে অথবা সেই ভাড়া পরিমাণ মাছ দিয়ে দিবে। সেটা অর্ধেকও হতে পারে। কমও হতে পারে।

ফাতাওয়া খানিয়া ৩/৬২৪; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২২৭; ফাতহুল কাদীর ৫/৪০৯;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم