ড. খলিলুর রহমান মাদানী

শুধু ৫ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা মূল্যের ডায়মন্ড সেট থাকলে কি যাকাত আসবে

প্রশ্ন                                                                                                         

আমার বিয়ের সময় আমি ৫ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা মূল্যের একটি ডায়মন্ড সেট পেয়েছিলাম। বর্তমানে এগুলো ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নেই। এমতাবস্থায় আমার উপর কি যাকাত আসবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ডায়মন্ড সেট যতই মূল্যবান হোক না কেনো, তার উপর যাকাত আসবে না।

হাদিস শরিফে এসেছে,

عن عكرمة، قال: ليس في حجر اللؤلؤ، ولا حجر الزمرد زكاة

‘ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মণি, মুক্তা ও পান্নাতে কোনো যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০০৬৭]

আর স্বর্ণ ছাড়া যদি অন্য কোনো যাকাত যোগ্য সম্পদ আপনার কাছে না থাকে, তাহলে সেই স্বর্ণের উপরও যাকাত আসবে না। কারণ শুধু স্বর্ণের উপর যাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে ৭ ভরি হওয়া জরুরি। অন্যথায় যাকাত আসে না।

আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; রদ্দুল মুহতার ২/২৯৭; আলবাহরুর রায়েক ২/২২৬, ২/২২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم