ড. খলিলুর রহমান মাদানী

ইদ্দতের মধ্যে বিবাহ হলে কি পূর্ণ মোহর পাবে

 

প্রশ্ন                                                                                                  

রাশেদের স্ত্রী ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় জামাল তাকে ইদ্দত অবস্থায়ই বিয়ে করে ফেলে। তাদের মাঝে সহবাসও হয়। পরে জানতে পারে, তাদের বিবাহ সহিহ হয়নি। এখন প্রশ্ন হল, ঐ মহিলা কি জামাল থেকে মোহর পাবে? পেলে কতটুকু পাবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কোন মহিলাকে তার ইদ্দতের মধ্যে বিবাহ করা বৈধ নয়। তাই জামাল এবং ঐ নারীর বিবাহ সহিহ হয়নি। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন- وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। [সূরা বাকারা, আয়াত: ২৩৫] তবে তাদের বিবাহ সহিহ না হলেও প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নারী মোহর পাবে। তবে সেটি হল, নির্ধারিত মোহর এবং মোহরে মিসিল (অর্থাৎ মহিলার সমপর্যায়ের পিতৃবংশীয় নারীদের মোহর) এর মধ্যে যেটা কম হবে সেটাই সে মোহর হিসেবে পাবে। আদ্দুররুল মুনতাকা ২/৮৯; আলবাহরুর রায়েক ৩/১৭২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم