মুদারাবা ব্যবসায় কর্মচারীর বেতন ব্যবসা থেকে দেওয়া যাবে কি
প্রশ্ন
আমি একজনের সাথে মুদারাবা চুক্তি করেছি। এখন ব্যবসা পরিচালনা করার জন্য একজন কর্মচারী লাগবে। এই কর্মচারীর বেতন কি ব্যবসা থেকে দেওয়া যাবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি আপনার প্রয়োজন হয় তাহলে ব্যবসার টাকা থেকেই কর্মচারী নিয়োগ দেওয়া যাবে। তবে আপনার শরীকের সাথে আলোচনা করে নিবেন। তাহলে পরবর্তীতে কোন তর্ক-বিতর্কের আশঙ্কা থাকবে না। ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৪৪৮; আদ্দুররুল মুখতার ৫/৬৪৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم