ড. খলিলুর রহমান মাদানী

গাছে আম আসার পূর্বেই আম বিক্রি করে দেওয়া কি জায়েয

প্রশ্ন                                                                                                  

আমাদের এলাকায় অধিকাংশ আম বাগানের মালিক গাছে আম আসার পূর্বেই ব্যবসায়ীদের কাছে অগ্রিম আম বিক্রি করে দেয়। এ ধরণের ক্রয়-বিক্রয় বৈধ কিনা? যদি বৈধ না হয় তাহলে কিভাবে করলে সঠিক হবে তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

গাছে আম ধরার পূর্বেই অন্যের কাছে আগাম আম বিক্রি করা বৈধ নয়। এ ধরনের ক্রয়-বিক্রয় নাজায়েয। কারণ তখনো বিক্রিত পণ্যটি অস্তিত্বেই আসেনি। আর পণ্য অস্তিত্বে আসার আগে ক্রয়-বিক্রয় করলে তা সহিহ হয় না। এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো, গাছে আমের মুকুল আসার পর বিক্রি করা। আমের মুকুল আসার পূর্বে বিক্রি করলে তা জায়েয হবে না। ফাতাওয়া শামী ৪/৪৫৫, আল বাহরুর রায়েক ৫/৫০২, তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৯৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم