কাজ পাইয়ে দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি
প্রশ্ন
আমার বাবা এক অফিসের বড় অফিসার। সেখানে একটি পোস্ট খালি হয়েছে। এখন আমি যদি সুপারিশ করে কাউকে সেখানে চাকরির ব্যবস্থা করি আর চাকরিপ্রার্থীর কাছ থেকে এর বিনিময় গ্রহণ করি তাহলে কি জায়েয হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, আপনি চাকরিপ্রার্থীর জন্য সুপারিশ করে কোন বিনিমিয় গ্রহণ করতে পারবেন না। কারণ সুপারিশ করে বিনিময় গ্রহণ করা জায়েয নয়। সুনানে আবু দাউদ, হাদিস: ১৫৩৫; বযলুল মাজহূদ ১৫/২২২; আল মওসূআতুল ফিকহিয়্যাহ, কুয়েত ২৬/১৩৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم