ড. খলিলুর রহমান মাদানী

যিলহজ্ব মাসের প্রথম দশকে চুল এবং নখ কাটার বিধান কী

প্রশ্ন                                                                                                         

যিলহজ্ব মাসের প্রথম দশ দিন চুল এবং নখ ইত্যাদি কাটার হুকুম কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি যিলহজ্ব মাসের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন চুল-নখ না কাটে।’[সহীহ মুসলিম, হাদীস:১৯৭৭ ] এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন,যারা কুরবানি করবেন তাদের জন্য যিলহজ্বের প্রথম দশ দিন চুল-নখ,শরীরের অবাঞ্ছিত পশম না কাটা মুস্তাহাব। তবে শর্ত হলো, এই দশ দিন সহ চুল-নখ না কাটার সময় চল্লিশ দিন অতিবাহিত হতে পারবে না। যদি এই দশ দিনের মধ্যে চল্লিশ দিন পুরা হয়ে যায় তাহলে চল্লিশ দিন হওয়ার আগেই কেটে ফেলতে হবে। রদ্দুল মুহতার ২:১৮১; তুহফাতুল আহওয়াযী ৫: ৯৮; ফাতাওয়া রহীমিয়্যা ২:৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم