ঢাকা: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স পরীক্ষা আগামী ৪ঠা মে থেকে শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের স্বনামধন্য কামিল মাদ্রাসাসমূহের অধ্যক্ষগণ, যারা মাস্টার্স পরীক্ষার হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপস্থিত ছিলেন।
সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, সময়সূচি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়—তিনি যেন সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা কবুল করেন এবং পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সহজ করে দেন।