ড. খলিলুর রহমান মাদানী

কসাইকে কুরবানির গোশত দেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমাদের গ্রামের অনেকেই কুরবানির সময় কসাইকে কিছু গোশত দিয়ে থাকে। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা আছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরবানির গোশত থেকে যে কাউকে দেওয়া যাবে। সে হিসেবে কসাইকেও কুরবানির গোশত দেওয়া যাবে। তবে কসাইয়ের পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে না। হাদিস শরিফে এসেছে, আলী (রা.) বলেন:

‘নবি (সা.) আমাকে তাঁর (কুরবারির উটের) আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে বলেছিলেন। তিনি কুরবারির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় ছদকা করতে আদেশ করেন এবং এর কোনো অংশ কসাইকে দিতে নিষেধ করেন। তিনি বলেছেন, আমরা তাকে (তার পারিশ্রমিক) নিজের পক্ষ থেকে দিব।’ [সহিহ বুখারি ১/২৩২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم