ড. খলিলুর রহমান মাদানী

হোটেল বয়দেরকে বখশিশ দেওয়া কি ঘুষ

প্রশ্ন                                                                                                         

এখনকার বড় বড় প্রায় সব হোটেরই অলিখিত নিয়ম হল খাবার দাবার শেষ করার পর হোটেল বয়দেরকে কিছু বখশিশ দেওয়া হয়। জানতে চাই, এ বখশিশ কি ঘুষ?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সাধারণত হোটেল বয়দেরেকে টাকা দেওয়া-না দেওয়ার কারণে তাদের সার্ভিসে কম-বেশ হয় না। তাই এটি সুদ হবে না।

হ্যাঁ, যদি কোথাও এ বখশিশের কারণে কোনো হোটেল বয় সার্ভিসে বেশ-কম করে তাহলে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে।

আর ঘুষ যে হারাম এবং তা থেকে বেঁচে থাকতে হবে তা তো সকলেরই জানা আছে।

বাদায়েউস সানায়ে ৩/৪৩০, আলবাহরুল মুহীত ৪/৫৩৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم